ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

টি-টেন লিগে অদ্ভুত কাণ্ড!

ads

ক্রিকেট বিশ্বে ইতোমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছে টি-টেন লিগ। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্টে ঘটেই চলেছে একের পর এক অদ্ভুত কাণ্ড। এবার খেলা চলা অবস্থাতেই জার্সি পাল্টাতে দেখা গেল টিম আবুধাবির রুহান মোস্তফাকে।


নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে ফিল্ডিং করছিল টিম আবুধাবি। সংযুক্ত আরব আমিরাতের অভিজ্ঞ ব্যাটসম্যান মোস্তফা বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়টায় নিজের জার্সি পাল্টাচ্ছিলেন। হঠাৎ বল চলে এলে সেটির দিকে দৌড়তে থাকেন খালি গায়েই, যেটি বাউন্ডারি হয়ে যায় চোখের পলকে।


বলটি হয়তো এমনিতেও নাগালে নিতে পারতেন না রোহান মোস্তফা। কিন্তু চেষ্টা তো করতে পারতেন! সেটাও পারেননি জার্সি পাল্টাতে গিয়ে, যা নিয়ে রীতিমত হাস্যরস সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ads
ads
ads

Our Facebook Page